সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফুল দিয়ে মাহিকে বরণ করলেন রাকিব

অনলাইন ডেস্ক :

গত শনিবার দিনভর মাহিয়া মাহি গ্রেপ্তার কান্ডে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল গণমাধ্যম সরব ছিল। উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব পড়ে মাহির গ্রেপ্তার ও জেলে যাওয়া ও কারামুক্তির বিষয়ে। চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। গত শনিবার আদালত এ জামিন মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ ও একজন নামি অভিনয়শিল্পী বিবেচনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দেন গাজীপুর মহানগর হাকিম আদালত। গাজীপুর মহানগরের ৫ নম্বর আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ জামিন মঞ্জুর করেন। ৪ ঘণ্টা পর মুক্তি পান মাহি। বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হলেও স্বামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শোনা গিয়েছিল, গ্রেপ্তার হওয়ার ভয়ে পবিত্র ওমরাহ পালন শেষে শুধু মাহি ও তার মামা দেশে ফিরেছেন। আর রাকিবকে রাখা হয়েছে দেশের বাইরেই। মাহি দেশে ফিরে পরিস্থিতি বুঝে স্বামীকে দেশে আসার কথা জানাবেন- এমনটাই পরিকল্পনা করেছেন এই চিত্রনায়িকা। কিন্তু রোববার সকালেই রাকিব মাহিকে ফুল দিয়ে বরণ করে নিলেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই একটি পোস্ট দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, মাহিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রাকিব। ছবির সঙ্গে অনেকগুলো হৃদয় ইমোজি ব্যবহার করেছেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। গত শনিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। গত শনিবার বিকেলে বিষয়টি নিয়ে পুনঃশুনানি হলে উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনা করে নায়িকা মাহিকে জামিন দেন আদালত।