সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দিনাজপুরে দেড় কেজি হেরোইন ও দেশীয় অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

দিনাজপুরের বিরলে দেড় কেজি হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দ করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামে অভিযান চালান র‍্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফাহিমুর রহমান ফান্টু (২০) এবং তার দুই ভায়েস্তা খানসামা উপজেলার রামনগর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)। তবে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। ফান্টু ফাতেমার ছেলে।

অভিযানের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।

তিনি জানান, বিরল উপজেলার দামাইল ঝলঝলি পাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগমের বাড়িতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় তারা। এ সময় বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৫০৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়াও দেশীয় অস্ত্র বাটসহ তিন ফুট লম্বা তিনটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন যে মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

তাদের বিরুদ্ধে বিরল থানায় মাদক আইনে একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলার করেছে র‌্যাব।

—-ইউএনবি