সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মেরী’র ‘মনের পিঞ্জিরা’

অনলাইন ডেস্ক :

প্রকাশিত হলো কন্ঠশিল্পী মেরী’র নতুন গান ‘মনের পিঞ্জিরা’। ‘রইলো না রে মনের পাখি, মনের পিঞ্জিরায়’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন রবিউল ইসলাম জীবন। আর জীবনের কথায় সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন এম.এ রহমান। অনি খানের ভিডিও নির্দেশনায় গানটির ভিডিওতে অংশগ্রহণ করেছেন মেরী নিজেই। নতুন এই গানটি প্রসঙ্গে মেরী বলেন, ‘মনের পিঞ্জিরা’ গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটি দারুণ হয়েছে। আমি আমার সাধ্যমত গয়কী দেওয়ার চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। আমি আশা করছি আমার অন্য গানগুলোর মতই আমার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ ২১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই গান। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।