সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

সড়ক ও জনপদ অধিদপ্তর, রংপুর জোন, রংপুরের কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামের গণশুনানিতে সভাপতিত্ব করেন সড়ক জোন রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌ মো: সুরুজ মিয়া। গণশুনানিতে গত এক বছরের কাজের পরিসংখ্যান, কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গণশুনানির আলোচনায় অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল দিনাজপুর মাহবুবুল আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল রংপুর আব্দুর রহীম, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল বগুড়া সুপ্তা চাকমা, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম নজরুল ইসলাম, নীলফামারী জহিরুল ইসলাম, বগুড়া আসাদুজ্জামান, রংপুর মাহবুব আলমসহ সড়ক বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাগণ।
এ সময় সাংবাদিক, ঠিকাদার, কাউন্সিলর ও মেম্বার, সূধীসমাজ, সাধারণ মানুষসহ সড়ক বিভাগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা গণশুনানির আলোচনা ও প্রশ্ন পর্বে অংশ নেয়।