সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে গ্রেপ্তার হতে পারেন এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় তামিল অভিনেত্রী ইয়াশিকা আনন্দকে গ্রেপ্তার করা হতে পারে। গত বছর জুলাইয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী। সেই ঘটনায় তিনি তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিলেন। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা হয়। জানা গেছে কিছুদিন আগে অভিনেত্রীকে আদালতে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সম্প্রতি আদালত জানিয়েছে, ২৫ এপ্রিলের মধ্যে অভিনেত্রী হাজিরা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে। গত বছরের ২৪ জুলাই ভারতের মহাবালিপুরমে ঘটেছিল সেই মারাত্মক দুর্ঘটনাটি। অভিনেত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ওভারটার্ন করে একটি ডিভাইডারে আঘাত হানে। সেই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন অভিনেত্রী। ৬ মাস বিশ্রামে থাকতে হয়েছে তাকে। ঘটনা স্থলেই মারা গেছেন ইয়াশিকার সবচেয়ে কাছের বন্ধু ভাল্লিচেত্তি পবনি। বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল ইয়াশিকা ও তার বন্ধুরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। তবে পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার আগে মাদক সেবন করেননি তারা। সূত্র: পিঙ্ক ভিলা