সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

একসঙ্গে হাসান জাহাঙ্গীর-আঁচল

অনলাইন ডেস্ক :

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। বিশেষ করে ‘ময়মনসিংহের তোতা’ বললে এক নামেই তাকে সবাই চেনেন। অভিনয় ও নির্মাণ দুটোকেই সমানভাবে সমন্বয় করে কাজ করছেন নিয়মিত। ঈদের নাটকে তার সঙ্গে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের জুটি হিসেবে দেখা যায়। তারই ধারাবাহিকতায় আবারও হাসান জাহাঙ্গীরের বিপরীতে জুটি হলেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। সাত পর্বের ধারাবাহিক নাটকে নাম ‘এন্ট্রি হিরো’। নাটকটি ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন এই নির্মাতা। গত ঈদে হাসান জাহাঙ্গীর ও আঁচল জুটির ‘বডিগার্ড’ নামের নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার দুজন আসছেন নতুন নাটক নিয়ে। নাটকটিতে আরও অভিনয় করেছেন খল অভিনেতা ডন, সাব্বির আহমেদ, অনন্যা অনু, আইভি নুর, কামরুল বাহার, শরিফ সরকার, আশরাফ কবির, জাহিদ ইসলাম, চাঁদনী প্রমুখ। হাসান জাহাঙ্গীর এর আগে সাদিকা পারভিন পপি, শিমলা, শাহনূর, রতœা, মুনমুন, মৌমিতা মৌসহ অনেকের সঙ্গেই জুটি হয়ে কাজ করেছেন। টিভি নাটকের মধ্যে রয়েছেন আজমেরী হক বাঁধন, আনিকা কবির শখ, মেহজাবীন চৌধুলী, ঈশানা, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, প্রসূন আজাদ, স্বাগতা, দীপা খন্দকার, হুমাইরা হিমু, হাশিনসহ অনেকে।