সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক

চাঁদপুরে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা থেকে আটককৃতদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

আটক সবার বাড়ি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায়।

এর আগে সোমবার (২৭ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত শহরের মিশন রোড, তালতলা স্টাফ কোয়ার্টার এবং বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, রবিবার (২৬ মার্চ) দিনগত রাত তারাবি নামাজের সময়ে শহরের মিশনরোড রেলক্রসিং এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যথা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকদেরকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিভাবকদের দায়িত্বহীনতা ও খারাপ সঙ্গসহ নানা কারণে এই কিশোর গ্যাংয়ের সৃষ্টি।

তিনি আরও বলেন, মাহে রমজানে ইফতারের পর উঠতি বয়সের যুবকদের আড্ডারত অবস্থায় পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা রমজান মাসে নামাজের নাম করে বাসা থেকে বের হয়ে নানা অপরাধে লিপ্ত হয়।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

—-ইউএনবি