সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্লেসের চিকেন ফার্ম এলাকা থেকে ২১ মার্চ স্কুলে যাওয়ার সময় অপহৃত ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই’র পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা জানান, মঙ্গলবার দিবাগত রাতে একটি পুকুর থেকে আবিদা সুলতানা আয়নীর লাশ উদ্ধার করা হয়েছে।

এ মামলার প্রধান সন্দেহভাজন রুবেলকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে আবিদার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, আজ (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ওই দিন চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। কাজীর দীঘির সাগরিকা রোড এলাকায় পৌঁছলে স্থানীয় সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

—-ইউএনবি