সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আফগানিস্তানে নারী শিক্ষা অধিকারকর্মী আটক

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে এক নারী শিক্ষা অধিকারকর্মীকে আটক করেছে তালেবান। গত সোমবার রাজধানী কাবুলে একটি মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সময় মতিউল্লাহ ওয়েসাকে আটক করে ক্ষমতাসীন তালেবান সরকার। খবর বিবিসির।মতিউল্লাহর পরিবারের এক ঘনিষ্ঠজন জানায় দু’টি গাড়িতে করে আসে তালেবানরা। এ সময় তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হয়। আটকের আগে তার বাসভবনে তল্লাশি চালানো হয় বলেও জানানো হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে এবং তাকে কোথায় রাখা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। গত সোমবার টুইটারে একটি পোস্ট করেন ওয়েসা। সেখানে পেনপথ এর এক নারী স্বেচ্ছাসেবীর ছবি পোস্ট করে তিনি লেখেন, মেয়েদের নারী শিক্ষার ইসলামিক অধিকার রক্ষার দাবি জানাচ্ছে। এটাই ছিল ওয়েসার শেষ টুইট। এর কয়েকঘন্টা পরই তাকে গ্রেপ্তার করা হয়। দেশটিতে নারী শিক্ষার অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের অন্যতম মতিউল্লাহ ওয়েসা। ওয়েসা আফগানিস্তানের দুর্গম প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে নারীদের শিক্ষার অধিকার নিয়ে সচেতন করতেন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে ওয়েসা তার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘পেনপথ’ এর মাধ্যমে নারী শিক্ষা অধিকারের পক্ষে কাজ করে আসছিলেন। এসব করতে যেয়ে প্রায়ই নানা হুমকিও পেতেন তিনি। এদিকে ওয়েসাকে কোথায় রাখা হয়েছে এবং কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে আফগানিস্তানের জাতিসংঘ মিশন। ২০২১ সালের অগাস্টে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটিতে নারী শিক্ষা প্রায় বন্ধ করে দেয় তালেবান।গত বছরের শেষ ভাগে বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে মেয়েদের সব মাধ্যমিক বিদ্যলয়ও বন্ধ করে দেয় অতি রক্ষণশীল তালেবানরা।