সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে বুধবার (২৯ মার্চ) বিকালে গড়জরিপা ইউনিয়নের চাউলিয়ায় এ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। ওসি (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার নালিবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিল, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক প্রমুখ।