সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মেক্সিকোতে আঘাত হেনেছে হারিকেন গ্রেস: নিহত ৮

অনলাইন ডেস্ক :

হারিকেন গ্রেসের আঘাতে লন্ডভন্ড মেক্সিকো। শক্তিশালী এ ঝড়টি আঘাতের পর মেক্সিকোর পূর্বাঞ্চলে আট জন মারা গেছে, যাদের ছয় জনই ছিল একই পরিবারের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। শনিবার দেশটির পূর্বাঞ্চলে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস এবং ভারি বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বন্যা দেখা দিয়েছে। ঝড়টি প্রথমে দেশটির ভ্যারাক্রুজ প্রদেশে আঘাত হানে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঝড়টি এখন উত্তর দিকে ধাবিত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেনরি। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন হারিকেন সংস্থা এনএইচসি। রোববার হেনরি আঘাত হানতে পারে নিউইয়র্ক, আইল্যান্ড ও দক্ষিণ নিউ ইংল্যান্ডে।