সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে ট্রাক উল্টে বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের জাফরাবাদের বড় দারোগারহাটের সামনে তরমুজবোঝাই একটি ট্রাক উল্টে বাবা-ছেলে নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতারা হলেন- মুরগি ব্যবসায়ী মো. সেলিম উদ্দিন (৪২) ও তার ছেলে মিনহাজ (১৪)। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বড় দারোগারহাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি তরমুজবোঝাই ট্রাক ওই পিকআপকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী বাবা ও ছেলের মৃত্যু হয়।’

—ইউএনবি