সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করলেন নিলয় ও মাহি

অনলাইন ডেস্ক :

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরেই পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়। কারণ, ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয় পরিবারের। যেখানে বাবা, মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মাহি। এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। নিলয় আলমগীর বলেন, ‘গল্পটা বেশ মজার। এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে, তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।’এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।