সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে রবিবার ২ দশমিক ৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় এক সন্দেহভাজন এক স্বর্ণ চোরাকারবারিকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

জব্দকৃত সোনার বারগুলোর বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা বলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আটক সাহাবুল মিয়া (৩৫) জীবননগর সদরপাড়া এলাকার মৃত মোকসেদ মণ্ডলের ছেলে।

৫৮-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, এক ভ্যানচালক জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ সোনার বার পাচার করবে এমন খবর পেয়ে জীবনপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে, তারা তার ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করে এবং ভ্যানের সিটের পেছনে লুকানো ২০টি বার জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেছে। জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

—-ইউএনবি