সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার ঈদে ভিন্ন রূপে অনন্ত জলিল-বর্ষা

অনলাইন ডেস্ক :

নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় নাম লেখান অনন্ত জলিল। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ নামের সিনেমাটি এ বছর রোজার ঈদে মুক্তি পাবে। গত রোববার বিকেলে ‘কিল হিম’-এর নতুন একটি পোস্টার শেয়ার করে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলেন অনন্ত জলিল।কিল হিম সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। তবে কয়েক দিন আগে অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করলে দর্শকেরা এ সিনেমায় তার চরিত্র নিয়ে দ্বিধায় পড়ে যান। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? আসলে এই ঘটনায় একটু টুইস্ট আছে।’ কিন্তু টুইস্টটা কী, সেটা প্রকাশ করতে চাননি অনন্ত।এ সিনেমায়ও অনন্ত জলিলের সঙ্গে দেখা যাবে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে। তবে এবার বর্ষাও থাকছেন নেগেটিভ চরিত্রে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি। অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল। জানা গেছে, ২০ রোজার পর থেকে পুরোদমে প্রচারণা শুরু করবে ‘কিল হিম’ সিনেমার টিম।