সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বর্তমানে রাজ্যকে নিয়েই বেশি সময় কাটে পরীর

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। প্রায়ই সময় বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। নিয়মিতই প্রকাশ করেন নিজের মতামত ও ব্যক্তিগত জীবনের নানান কিছু। নানান কারণেই অভিনেত্রীর ছেলে রাজ্য তার মোবাইলের দিকে তাকিয়ে থাকে, তাই মোবাইল সঙ্গে রাখেন না বলে সম্প্রতি জানিয়েছেন পরী।সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজ্যকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। পাঠকদের জন্য পরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল রাখিনা এখন। কারণ, রাজ্য মোবাইল নোটিস করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতন ভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ। বর্তমানে রাজ্যকে নিয়েই বেশি সময় কাটে পরীর। ছেলের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। ছেলেকে সঠিকভাবে বড় করে তোলার জন্য এখন থেকেই খুবই সচেতনতা অবলম্বন করেন এই অভিনেত্রী। যেন তার সন্তান একজন ভালো মানুষ হয়ে ওঠে।