সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ মঙ্গলবার রাত ৯টায় ১৪,৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়ল

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশ রেকর্ড গড়েছে।

বিপিডিবি সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালের ১২ এপ্রিল রাত ৯টায় সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট।

সূত্র জানায়, ভারতীয় আদানি গ্রুপ থেকে আমদানি করা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার পরে নতুন রেকর্ড তৈরি হয়। আমদানি বিদ্যুতের দাম এখনও নিষ্পত্তি হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, আদানি গ্রুপের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১৪ টাকার ওপরে হতে পারে এবং গড় উৎপাদন খরচ ৭ টাকার নিচে।

বর্তমানে বাংলাদেশের গ্রিড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের ওপরে।

—ইউএনবি