সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

মাগুরা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুশান্ত শিকদার (৬০) সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের শিকদার পাড়ার জীতেন শিকদারের ছেলে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, সুশান্ত শিকদার সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় পথিমধ্যে যশোরগামী একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি