সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিএনপির কর্মসূচিতে হামলা: নাটোরে আ.লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ

নাটোরে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ এনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাসহ ২৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকালে নাটোর সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সবুর মাহমুদ বাদী হয়ে নাটোর সদর আমলী আদালতে অভিযোগটি দায়ের করেন।

বিচারক রওশন আলম অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আগামী ১৬ এপ্রিল আদালতকে অবহিত করতে নাটোর সদর থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী এড. আব্দুল কাদের।

মামলায় গত ৩১ মার্চ ও ১ এপ্রিল কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচির মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে হামলা, মারপিট এবং নেতাকর্মীদের আহত করার পৃথক দুটি অভিযোগ আনা হয়েছে।

এতে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ’ জনকে অভিযুক্ত করা হয়।

তবে এ ধরনের আদেশ এখনও পাননি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

আদেশ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

এদিকে মামলার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলু জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।

—-ইউএনবি