সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

লটারিতে পুরস্কার পেলেন এক বছরের বেতনসহ ছুটি

অনলাইন ডেস্ক :

চীনে শেনঝেন শহরের একটি প্রতিষ্ঠানের এক কর্মীকে দেওয়া হয়েছে এক বছরের ছুটি। আর তিনি সেটা জিতেছেন লটারিতে। খবর খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, শেনঝেন শহরের ওই প্রতিষ্ঠানে ৯ এপ্রিল কর্মীদের নিয়ে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ বছরের অনুষ্ঠানেও প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে একটি র‌্যাফল ড্র আয়োজন করা হয়। সেখানেই এক বছরের ছুটি পুরস্কার জেতেন ওই কর্মী। যদিও মহামারির কারণে গত তিন বছর অনুষ্ঠানটি স্থগিত ছিল। প্রতিষ্ঠানটিতে র‌্যাফল ড্রয়ে এ ধরনের পুরস্কার এই প্রথম দেওয়া হলো। এই পুরস্কার পাওয়ার পর হতবাক হয়ে যান ওই কর্মী। তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের বিষয়ে লেখা একটি কার্ড। এ সময়ে ধারণ করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে প্রতিষ্ঠানের আরেক কর্মীকে বলতে শোনা যায়, র‌্যাফল ড্র জেতা ব্যক্তি ছুটি নেওয়ার বদলে এক বছরের বেতন নিতে চান কি না। তা জানতে ওই ব্যক্তির সঙ্গে আলোচনায় বসবেন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। এদিকে এক বছর ছুটির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে ওই ব্যক্তিকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে আবার বিষয়টি ভালোভাবে নেননি। একজন যেমন লিখেছেন, ‘তার সৌভাগ্য কামনা করি। এই এক বছরে তার অনুপস্থিতিতে অন্য কেউ কাজগুলো করবেন। আর ছুটি কাটিয়ে ফিরলেই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে।’ তবে চীনে কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে শেনঝেন শহরের আরেক প্রতিষ্ঠানের এক কর্মী র‌্যাফল ড্রয়ে একই পুরস্কার জিতেছিলেন। সেটা গত বছরের ঘটনা।