সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মেক্সিকোতে বন্দকুধারীদের গুলিতে সাতজন নিহত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর একটি ওয়াটারপার্কে বন্দকুধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর: এএফপি। মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন। আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায় ওই ভিডিওতে। হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।