সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক :

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে, তার ভবিষ্যৎ নিয়ে চর্চাও তত বাড়ছে। এসব নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন পিএসজি ফরোয়ার্ড। যদিও পরিষ্কার করে কিছু বললেন না তিনি। সবকিছু বরং সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা। পিএসজির সঙ্গে ৩৫ বছর বয়সী মেসির চুক্তি মেয়াদ আছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। যদিও এক বছর মেয়াদ বাড়ানোর পথ খোলা আছে তার সামনে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তার পুরনো ঠিকানা বার্সেলোনায় ফেরা নিয়ে কথা হয়েছে অনেক। তাকে ফেরানোর ইচ্ছার কথা বলেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কদিন আগে দলটির স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি আশা প্রকাশ করে বলেন, আগামী মৌসুমে কাম্প নউয়ে মেসির সঙ্গে খেলতে চান তিনি। ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার এক অনুষ্ঠানে সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রেকর্ড সাতবারের ব্যালন দ’অর জয়ী। “জানি না সামনে কী আছে, আমার ভবিষ্যত কী। আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যা চান, তাই হবে।”