সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তারাও জানতো আইপিএলে ম্যাচ পাবে না: পাপন

অনলাইন ডেস্ক :

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সে লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসে পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে একাদশে জায়গা না পেলেও দিল্লির হয়ে দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। অন্যদিকে এখন কলকাতার হয়ে মাঠে নামার সুযোগ পাননি লিটন। এই দুই ক্রিকেটারের একাদশে সুযোগ না পাওয়ায় অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৭ এপ্রিল) বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং পণ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করার পর সংবাদ সম্মেলনে এসে পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না। এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’ তিনি আরও বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সঙ্গে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’