সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সৌদি আরবে ঈদ হতে পারে শনিবার

অনলাইন ডেস্ক :

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। শনিবার ঈদ হলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলোয় বসবাসকারীরা ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন। আইএসি’র এক বিবৃতির বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে পরদিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। আর এমনটা হলে আগামী শনিবার (২২ এপ্রিল) এই অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে আইএসি। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে। আবুধাবিভিত্তিক আইএসির বিবৃতিতে আরও জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। তবে লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে শাওয়াল মাসের চাঁদের দেখা যেতে পারে।