সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাবা হচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক :

সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্ক থাকতেই ছেলের বাবা হয়েছিলেন নেইমার। সেই ছেলেটির বয়স এখন ১১ বছর। পুরোনো সম্পর্ক চুকে যাওয়ার পর এবার নতুন বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভে এসেছে পিএসজি তারকার দ্বিতীয় সন্তান। ব্রাজিলিয়ান তারকা নেইমার ও বিয়ানকার্দি এই সুখবর জানিয়েছেন যৌথ ইনস্টাগ্রাম পোস্টে। দুজন প্রেমে মজেছেন সেই ২০২১ সাল থেকে। গত বছরের জানুয়ারিতেই তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন।

মাঝে অবশ্য টানাপোড়েনও চলেছে। সেসব কাটিয়ে সুখবরই দিলেন তারা। সন্তানের আসন্ন আগমনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ৫টি ছবি প্রকাশ করেছেন। সেখানে নেইমারকে দেখা গেছে বিয়ানকার্দির ‘বেবি বাম্পে’ চুমু খেতে। তাছাড়া সব ছবিতেই বিয়ানকার্দির গর্ভাবস্থার মুহূর্তটি ফুটে উঠেছে। তারা যে নতুন সন্তানের অধীর অপেক্ষায় সেটি বোঝা গেছে পোস্টে লেখা এই ক্যাপশনে, ‘তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তোমার আগমনের অপেক্ষায়।

এটাও জানি তুমি আমাদের ভালোবাসাকে পরিপূর্ণ করতে, দিনগুলো আরও আনন্দে ভরিয়ে দিতে আসছো। তুমি এমন সুন্দর পরিবারে আসবে যেখানে তোমার ভাই, দাদা-দাদি, চাচা, চাচি এরইমধ্যে অনেক ভালোবাসা দিয়েছে। দ্রুত চলে আসো, আমরা তোমার অপেক্ষায়।’ পোস্ট প্রকাশ করতেই তাতে ভালোবাসার প্রতিক্রিয়া জানাতে থাকেন নেইমারের সতীর্থরা। তাদের মধ্যে অন্যতম ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, মার্কো ভেরাত্তি। রয়েছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও।