সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দেবের জন্য সময় নেই শ্রাবন্তীর

অনলাইন ডেস্ক :

গত বছর এপ্রিলে দেব ঘোষণা করেছিলেন আবারো শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি ‘খেলাঘর’-এ একসঙ্গে দেখা যাবে দুজনকে। কিন্তু এক বছরের ব্যাবধানে বদলে গেল সবকিছু! আপতত একসঙ্গে কাজ করা হচ্ছে না তাদের। সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর। এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর শ্রাবন্তী দি সামনে কোনো ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ উত্তরে দেব লেখেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, বললো ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী’। দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’ থেকে ‘বুনো হাঁস’-এর মতো অন্য ধারার ছবিতে জুটি বেঁধেছেন শ্রাবন্তী।

এই জুটি বরাবরই খুব প্রিয় বাংলা ছবির ভক্তদের। ২০১৫ সালের দুর্গাপুজো রিলিজ ‘শুধু তোমারই জন্য’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে দেব-শ্রাবন্তীকে। তারপর দীর্ঘ ৭ বছর পার হলেও জুটি বাঁধেননি তাঁরা, স্বভাবতই দুজনকে দেখতে উদগ্রীব ভক্তরা। যদিও প্রযোজক-অভিনেতা দেবের ‘কিশমিশ’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। আপতত ‘ব্যোমকেশ’ নিয়ে ব্যস্ত দেব। পুজোর আগেই মুক্তি পেতে পারে এই ছবি। যদিও দেব জানালেন ছবির শ্যুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।