সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় নারী দল। এর মাঝে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের অন্তর্ভুক্ত। আগামী ২৯ এপ্রিল পি সারা ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ।

এর আগে ২৭ এপ্রিল এই ফরম্যাটে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ এবং ৪ মে। এরপর ৭ মে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। ৯ মে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা ম-ল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।