সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ছে

অনলাইন ডেস্ক :

সংশোধিত বাজেট এরইমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে এনএসসি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে তা। তাতে আগামী বছরের জুনে বাফুফেকে স্টেডিয়ামটি হস্তান্তর করা হবে বলে জানান প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম। সংশোধিত ডিপিপির মধ্যে কয়েকটি নতুন কাজ হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যার মধ্যে রয়েছে গ্যালারির শেড নির্মাণ, মিডিয়া বক্সের সংস্কার ও নতুন করে এলইডি ফ্লাড লাইট স্থাপন। শেড নির্মাণ ও মিডিয়া বক্সের কাজ শুরু হলেও বাজেট প্রকল্প পাসের পর শুরু হবে এলইডি লাইট স্থাপনের কাজ।

এরই মধ্যে মাঠে ঘাস লাগানোর কাজ শেষ হয়েছে। তবে ঘাস নিয়ে আপত্তি জানিয়েছে বাফুফের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটি। প্রকল্প পরিচালক মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জুনে বাফুফেকে মাঠ হস্তান্তর করা যাবে। তবে এর আগে চাইলে মাঠে ম্যাচ পরিচালনা করতে পারবে বাফুফে। আর ঘাস নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটি পরিবর্তন করে দেয়া যাবে।’