সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সিরাজকে দুর্নীতির প্রস্তাব

অনলাইন ডেস্ক :

বাজিতে বিশাল অঙ্কের অর্থ খুইয়ে মোহাম্মদ সিরাজের কাছে ভারত দলের ভেতরের খবর জানতে চেয়েছেন এক চালক। কোনো ঝুঁকি না নিয়ে বোর্ডের দুর্নীতি বিরোধী বিভাগে এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় পেসার। গত ফেব্রুয়ারিতে ৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে ভারত সফর করে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ চলার সময় জাতীয় দলের ভেতরের খবর জানিয়ে দেওয়ার জন্য সিরাজকে প্রস্তাব দেন এক অপরিচিত ব্যক্তি। সঙ্গে সঙ্গে তা যথাযথ কর্তৃপক্ষকে জানান সিরাজ। পরে সেই ব্যক্তির পরিচয় খুঁজে বের করে অ্যান্টি করাপশন ইউনিট। বিসিসিআইয়ের এক কর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এরইমধ্যে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

“সিরাজকে প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনো বাজিকর ছিল না। সে হায়দরাবাদের একজন চালক। আসলে সে ম্যাচে বাজি ধরায় আসক্ত। সে বাজিতে অনেক অর্থ খোয়ানোর পর সিরাজের কাছে ভেতরের খবর জানতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে সিরাজ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।” স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের সাবেক তিন বোলার শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলা গ্রেপ্তার হওয়ার পর থেকে এই বিষয়ে কড়াকড়ি অবস্থান নিয়েছে বিসিসিআই। ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক অ্যান্টি করাপশন ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে এবং কোনো ধরনের প্রস্তাব পেলে তা রিপোর্ট করতে ব্যর্থ হলে শাস্তিরও বিধান আছে।