সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পূর্ণাঙ্গ সদস্য পদ পেলেন ডিপজলের মেয়ে

অনলাইন ডেস্ক :

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার চলচ্চিত্র পরিচালক সমিতির পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন ওলিজা। পরিচালক সমিতির অফিশিয়াল চিঠি পেয়েছেন জানিয়ে অলিজা বলেন, ‘অবশেষে পরিচালক সমিতির চিঠি পেয়েছি। এটা আমাকে আনন্দিত করেছে, করেছে সম্মানিত। আপনারা দোয়া করবেন।’ বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবি নির্মাণ করেছিলেন তিনি। ওলিজা মনোয়ার ২০১৬ সালেই ঘোষণা দিয়েছিলেন পরিচালনায় আসবেন। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। এর বাইরেও তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।