সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাবুল থেকে আরও দ্রুত লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও গতি এনেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভোরে আগের ২৪ ঘণ্টায় তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে ২৮টি মার্কিন সামরিক বিমানে প্রায় ১০ হাজার ৪০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে। এছাড়া পরবর্তী ১২ ঘণ্টায় ১৫টি সি-১৭ বিমানে আরও ৬ হাজার ৬০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র জন কিরবি বলেছেন, বিমানবন্দরে বাস্তুচ্যুতদের সরিয়ে নেয়ার ব্যাপারে তালেবান কমান্ডারদের সঙ্গে সমন্বয়ের কারণে দ্রুততার সাথে সরিয়ে নেয়া হচ্ছে।

কিরবি বলেন, ‘লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তালেবানদের সাথে অবিচ্ছিন্ন সমন্বয় প্রয়োজন।’

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসে বলেছেন, তালেবানদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। আমেরিকান এবং অন্যান্যদের নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে স্থানান্তরের বিষয়ে আরও উপায় খুঁজছে মার্কিন প্রশাসন।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক এবং নিরাপত্তা উভয় মাধ্যমেই তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

৩১ আগস্টের পর আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও আফগানদের সরিয়ে আনতে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বাড়ানো হবে কি না তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিদ্ধান্ত নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।