সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

সাবেক ডাকসু ভিপি নূরের বিরুদ্ধে ডিএসএ মামলা খারিজ

ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত ফেসবুক লাইভে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রটি আমলে নেওয়ার কথা ছিল।

তবে, আদালত নূরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রটি বাতিল করে তাকে খালাস করে দিয়ে মামলাটি খারিজ করার নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।

অভিযোগপত্রে নুরকে পলাতক ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

২০২১ সালের ১৯ এপ্রিল সংগীতশিল্পী ইলিয়াস হোসেন বাদী হয়ে পল্টন থানায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলাটি করেন।

—-ইউএনবি