সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাবনায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামাণিক (৬০) নামের এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির।
অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল সম্পর্কে নিহত সাদেক আলী প্রামাণিকের চাচাতো ভাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বড় ছেলে নাজমুস সাকিব বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন দেওয়ার জন্য রাজশাহীতে অবস্থান করছিলাম। হঠাৎ সেদিন শুনতে পাই বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। শত চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবাকে যে হত্যা করেছে তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী প্রামাণিক তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রবিউল। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। সে মানসিক বিকারগ্রস্ত। ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্তের পর জানা যাবে।