সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সাফে অংশ নিচ্ছে কুয়েত

অনলাইন ডেস্ক :

দক্ষিণ এশিয়ার বাইরের দল হয়েও এবারের সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে কুয়েত। বুধবার (৩রা মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৪৩তম স্থানে আছে কুয়েত। আগামী জুনে ভারতের বেঙ্গালুরুতে বসবে এবারের সাফ আসর। এবারের আসর আটটি দল নিয়ে আয়োজন করতে চায় আয়োজকরা। শ্রীলঙ্কা ফিফার নিষেধাজ্ঞায় থাকায় বাইরে থেকে দুইটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছিল সাফ। সপ্তম দল হিসেবে তাই কুয়েতের অংশ নেওয়া এখন নিশ্চিত।

আরও একটি দল খুঁজছে আয়োজকরা। এর আগে সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানালেও তারা আগ্রহ দেখায়নি। এরপর আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানায় সাফ। আগামী ৬ মে সাফের কংগ্রেসে চুড়ান্তভাবে জানানো হবে কয়টি দল নিয়ে হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।