সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শিরোপার আরও কাছে বার্সেলোনা

অনলাইন ডেস্ক :

লা লিগায় বেশ দাপট দেখাচ্ছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সেই শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। মঙ্গলবার ন্যু ক্যাম্পে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩০ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ওসাসুনা। তবে ১০ জনের দলের বিরুদ্ধে ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সা।

গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে বেশকিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় কাতালানরা। তবে ম্যাচের ৮৫ মিনিটে গোলের দেখা পায় বার্সা। জর্ডি আলবার গোলে প্রথমবারের মতো লিড পায় বার্সেলোনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শীষ্যরা। এই জয়ে ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।