সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আয়ের তালিকায় শীর্ষে রোনালদো

অনলাইন ডেস্ক :

গত ডিসেম্বরে সৌদি আরবের আল নাসরে রেকর্ড বার্ষিক বেতনে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২১ কোটি ইউরো। তার প্রভাব পড়েছে বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ের তালিকাতে, ২০১৭ সালের পর শীর্ষে ফিরেছেন পর্তুগাল অধিনায়ক। প্রকাশিত তালিকায় ১৩ কোটি ৬০ লাখ ডলার নিয়ে সবার ওপরে রোনালদো। তার মাঠের ভেতরে আয় ৪ কেটি ৬০ লাখ ডলার, আর বাইরে ৯ কোটি ডলার। মাঠের ভেতরের আয় হিসেবে প্রাইজমানি, বেতন ও বোনাস বিবেচনায় নেওয়া হয়েছে।

আর মাঠের বাইরের আয়ে বিবেচিত হয়েছে স্পন্সরশিপ চুক্তি, অ্যাপিয়ারেন্স ফি, লাইসেন্সের আয় ও ব্যবসা থেকে ফিরতি নগদ অর্থ। রোনালদোর পরের দুজনও ফুটবলার। লিওনেল মেসি ১৩ কোটি ডলার আয়ে দ্বিতীয় স্থানে। মাঠের ভেতর ও বাইরে তার সমান সাড়ে ৬ কোটি ডলার করে আয়। তিনে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পিএসজি স্ট্রাইকারের আয় ১২ কোটি ডলার। এর মধ্যে ১০ কোটি আয়ই মাঠের ভেতর থেকে, বাকি ২০ কোটি মাঠের বাইরে।

লস অ্যাঞ্জেলস খেলোয়াড় ও এনবিএ গ্রেট লেবরন জেমস (১১ কোটি ৯৫ লাখ ডলার) ও মেক্সিকান বক্সার কানসেলো আলভারেজ (১১ কোটি ডলার) শীর্ষ পাঁচের বাকি দুটি জায়গা পূরণ করেছেন। সেরা দশে কোনো বর্তমান টেনিস খেলোয়াড় নেই। অবসর নিলেও রজার ফেদেরার ৯ কোটি ৫১ লাখ ডলার আয় করে নবম স্থানে।