সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ কেজি হেরোইন উদ্ধার: বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে পাঁচ কেজি হেরোইন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত পৌনে ৯টার দিকে সোনা মসজিদ সীমান্তের ১৮৫নং মেইন সীমান্ত পিলার থেকে বাংলাদেশের প্রায় দেড়শ’ গজ অভ্যন্তরে তহাখানা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দু’জনকে চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তা থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।

—-ইউএনবি