সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

রাহুলের আইপিএল শেষ

অনলাইন ডেস্ক :

আইপিএলে শেষের গুরুত্বপূর্ণ সময়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিং চোটে চলতি আসর থেকে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। নিজস্ব সূত্রের বরাত দিয়ে শুক্রবার শুরুতে খবরটি দেয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। পরে রাহুল নিজেই তা নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। শিগগিরই তার ঊরুতে অস্ত্রোপচার করানো হবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও লক্ষ্ণৌর গত সোমবারের ম্যাচের দ্বিতীয় ওভারে ফিল্ডিংয়ে ডান নিতম্বের টেন্ডনে চোট পান রাহুল। নিয়মিত ইনিংস ওপেন করলেও ওই ম্যাচে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে নামেন তিনি। ১২৭ রান তাড়ায় দলের ব্যাটিং বিপর্যয়ে রাহুল একরকম বাধ্য হয়ে নামলেও শেষ পর্যন্ত যদিও তা কাজে লাগেনি। তিনি দৌড়ে রান নিতে না পারায় শেষ ওভারের প্রতিটি বল খেলতে হয় অমিত মিশ্রকে। ১০৮ রানে গুটিয়ে লক্ষ্ণৌ ম্যাচটি হেরে যায় ১৮ রানে।

এবারের আসরে ৯ ম্যাচে ২৭৪ রান করেছেন রাহুল। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তার দল আছে দুই নম্বরে। আগামী ৭ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। সেখানে থাকতে পারবেন না বলে খুবই হতাশ রাহুল। “আমি খুবই হতাশ যে, আগামী মাসে ভারত দলের সঙ্গে ওভালে থাকব না। নীল জার্সি পরে ফিরে আসতে এবং আমার দেশকে সাহায্য করার জন্য যা যা করতে পারি, আমি তা করব।”