সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাবুল থেকে বিমান ছিনতাইয়ের খবর সত্যি নয়: ইউক্রেন

ফাইল ছবি

অনলাই্ন ডেস্ক :

আফগানিস্তানের কাবুল থেকে ইউক্রেনের নাগরিকদের নিতে আসা বিমান ছিনতাইয়ের ঘটনা সত্যি নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেঙ্কো এ বিবৃতিতে বিমান ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেন।

এর আগে, সোমবার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেন, কাবুল থেকে ইউক্রেনের নাগরিকদের নিতে আসা বিমান ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমানটি, ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত না করলেও তারা সশস্ত্র ছিল বলেও দাবি করেছেন তিনি।

তবে, এ দাবি অস্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আফগানিস্তান থেকে নাগরিকদের নিয়ে ছেড়ে আসা সব বিমান নিরাপদে ফিরে এসেছে। এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে ২৬৫ জনকে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে।’ ইরানের বিমান চলাচল সংস্থাও বিমান ছিনতাইয়ের খবর নাকচ করে দিয়েছে।