সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মাসজুড়ে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অনলাইন ডেস্ক :

নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, চলতি মাসের শেষ সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।

আগামী ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি স্টেটে আমাদের শো রয়েছে। তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস দেশটিতে থাকব। সবশেষ ঈদুল ফিতরের আগের রাতে অর্থাৎ চাঁদ রাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান সবই ভুল। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেল মুক্তি পায়।