সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

“মায়ের তুলনা কারও সঙ্গে হয় না”

অনলাইন ডেস্ক :

বিশ্ব মা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। এটির সুর-সংগীত করেছেন আদিব কবির। এম এইচ রিজভীর পরিচালনায় গানটিতে ভিডিওতে মায়ের ভূমিকায় মডেল হয়েছেন গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ও তানজিন তন্দ্রা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে গায়িকা তারান্নুম আফরীন বলেন, ‘মায়ের তুলনা কারও সঙ্গে হয় না।

মা হচ্ছেন সবকিছুর উপরে। আজ পৃথিবীতে আমার মা নেই; সেই শূন্যতা কিছু দিয়ে পূরণ হবার নয়। মাকে নিয়ে গান করতে পারাটা ভীষণ ইমোশনাল ছিল আমার জন্য। আমার জীবনে সব অর্জনের পিছনে আমার মায়ের অবদান। মা দিবসে গানটির ভিডিও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে অবমুক্ত হবে।