সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পরীমণির ‘১০৩’ জ্বর

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত ‘মা’ সিনেমাটি ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ এবার প্রিমিয়ার হতে যাচ্ছে। আর দেশে মুক্তি পাবে আগামী শুক্রবার। এইরকম আনন্দের মুহূর্তে ভক্ত ও অনুরাগীদের নেট মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানালেন এ নায়িকা। গত শনিবার নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘জ্বর ১০৩!’

এ খবর শুনে অনুরাগীদের অনেকেই মন্তব্যের ঘরে নায়িকার সুস্থতা কামনা করেছেন। জানা গেছে, ‘মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। দেশে মুক্তির আগেই এ সিনেমার প্রিমিয়ার হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমা ‘মা’।

গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন। পরী ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।