সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘অন্তর্জাল’র পোস্টার, ৩৪ হুডিতে মিললো ৬ মুখ!

অনলাইন ডেস্ক :

ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কী? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’। পোস্টারজুড়ে ডার্ক রঙের ৩৪টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র কয়েকজনের! ‘অন্তর্জাল’ ছবির রহস্যে ঘেরা এমন পোস্টার প্রকাশিত হয়েছে গত শনিবার বিকেলে। পোস্টারে হুডিতে ঢাকা মুখ দেখা যাচ্ছে সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ, মাশরুর ইনান, এবিএম সুমন, অমিত সিনহার।

যারা ‘অন্তর্জাল’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি আগামী কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ছবিগুলোর পরিচালক দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে ‘অন্তর্জাল’র। চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ, সুমন দীর্ঘসময় দিয়েছেন।

দীপন জানান, তাদের পারফর্মে তিনি রীতিমত মুগ্ধ। এ ছবিতে সিয়াম একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেন। মিম আসছেন সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্রে। সুনেরাহকে রোবট বানাতে দেখা যাবে। পাশা এবিএম সুমনকে সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে দেখা যাবে।