সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এক সপ্তাহ পেছালো মা ছবির মুক্তি

অনলাইন ডেস্ক :

কথা ছিলো আগামীকাল শুক্রবার মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাবে ২৬ মে। নানাবিধ কারণে ছবিটির মুক্তির কারণ পিছিয়ে দিয়েছেন পরিচালক। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে অরণ্য আনোয়ার লেখেন, ‘আগামীকাল শুক্রবার নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। আগামী শনিবার মার্সে দো ফিল্ম – এ মা স্ক্রিনিং। আগামী শনিবার ঢাকা ফিরবো। তারপর ২৬ মে।

মা মুক্তির তারিখ পিছিয়ে যাবার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করবো এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’ ছবিটির প্রযোজক-পরিচালক এ মুহূর্তে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে অবস্থানের কারণে ছবিটি মুক্তি পেছানো হয়েছে। দেশের মাল্টিপ্লেক্সগুলো বিদেশি ছবির কারণে তাদেরকে কোনো শো দিচ্ছে না।

তাই আগামী শুক্রবার ছবিটি মুক্তি নিয়ে তারা অনিশ্চিয়তায় পড়েছেন। উল্লেখ্য, ‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণী ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।