সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘সুলতানপুর’ ট্রেইলারে সীমান্তের অচেনা জগৎ

অনলাইন ডেস্ক :

সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমার ট্রেইলার রহস্য, রোমাঞ্চ ও সীমান্তের এক অচেনা জগতের কৌতুহলি ঘ্রাণ ছড়াল। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদক স¤্রাটসহ অনেক বিষয়ই ট্রেলারে উঠে এসেছে। গত সোমবার রাতে সুলতানপুর সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।

ট্রেলার মুক্তি ও সিনেমা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে কথা হয় এর নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটার বড় একটি ক্যানভাস রয়েছে। এটি বর্ডার এলাকার গল্প। নানা রকম গল্পের মিশ্রণে একটি গল্প তৈরি হয়েছে। আমি জানি এই সিনেমা আমার কাছে স্পেশাল কিছু, কারণ আমি বসর্বোচ্চ দিয়ে এটা বানিয়েছি। তাই এটা যেন সর্বোচ্চ মানুষ দেখে, দেখতে পায় সেই চেষ্টা করে যাচ্ছি।’ আশীষ খন্দকার বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি।

এই সিনেমার গল্প এবং আমার চরিত্রটা রহস্যময় ও শক্তিশালী। কাজ করে আনন্দ পেয়েছি। দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’ এই সিনেমা নিয়ে অধরা খান বলেন, ‘আমরা সিনেমার কাজ শুরু করি ২০২০ সালে। ওই বছরেই কাজ শেষ করি। এখন মুক্তি পাচ্ছে। বর্ডার যদিও সুলতানপুর হয়ে আসছে, আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সেটা বর্ডার হোক আর সুলতানপুর হোক। গল্পটা তাদের ভালো লাগবে।’ আগামী ২ই জুন মুক্তি পাবে ‘সুলতানপুর’।