সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুখবর দিলেন রাহুল-দিশা

অনলাইন ডেস্ক :

ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়িকা দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্য। বিয়ের দুবছরের মাথায় কোলজুড়ে আসছে তাদের সন্তান। গত বৃহস্পতিবার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ সুখবর দেন তারকা দম্পতি। এদিকে ছবি পোস্ট করার পর পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রাহুল-দিশা। এর আগে ২০২১ সালের জুলাই মাসে বড়সড় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন এ দম্পতি। বিয়ের দুবছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর মিলল।

অভিনব কায়দায় মাতৃত্বের খবর জানান দিলেন ভক্তদের। স্লেটের ওপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’। হাসি মুখে পোজ দিলেন দম্পতি। এরই সঙ্গে নিজের আল্ট্রাসোনোগ্রাফির দুটো ছবিও পোস্ট করেন দিশা। সেখানে ধরা পড়ল তার গর্ভস্থ সন্তানের ঝলক। দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মৌনি রায়, অনিতা হাসনন্দানি, ভারতী সিং, ধৃষ্টি ধামিরা। দিশার ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ কো-স্টার নকুল মেহতা লেখেন, ‘দুর্দান্ত খবর’। রাহুলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দিশা, ইনস্টাগ্রামে মেসেজ করেন গায়ককে। এর পরই শুরু বন্ধুত্ব। পরে বিগ বস সিজন ১৪-র মঞ্চে দিশাকে বিয়ের প্রস্তাব দেন ইন্ডিয়ান আইডল সিজন ১-এর ফাইনালিস্ট।