সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বুস্টার ডোজের অনুমোদন চেয়েছে ফাইজার

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের ভ্যাকসিন ফাইজারের দুই ডোজ টিকার পর আরও একটি বুস্টার ডোজ (কার্যক্ষমতা বৃদ্ধির টিকা) প্রয়োগের জন্য মার্কিন অনুমোদনের জন্য আবেদন করেছে।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বুধবারের একটি ঘোষণায় জানায়, তারা ১৬ বছর বা তার বেশি বয়সী আমেরিকানদের জন্য তাদের ভ্যাকসিনের তৃতীয় (বুস্টার) ডোজের অনুমোদন প্রক্রিয়া শুরু করেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা এই সপ্তাহের শেষের দিকে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) সাথে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করছে।

করোনার ডেল্টা সংক্রমণের মাঝে গেলো সপ্তাহে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা আমেরিকানদের সুরক্ষার জন্য কোভিড-১৯ এর বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।

যদিও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে। তবে সংক্রমণ এবং মৃত্যু ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের তৈরি তিনটি ভ্যাকসিন দেওয়া অব্যাহত রয়েছে।

এই মাসের শুরুর দিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল যে, অঙ্গ প্রতিস্থাপিত এবং দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা ফাইজার বা মডার্না ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ পেতে পারেন।