সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভারতে মালদায় বাজির গুদামে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ভারতের এগরা, বজবজের পর এবার মালদায় বাজির গুদামে বিস্ফোরণ। মৃত অন্তত এক। পুলিশের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর আগুন লেগে যায় গুদামে। নিহত ও আহত সকলেই শ্রমিক বলে জানা গেছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। ওই গুদামটিতে বাজি রাখার লাইসেন্স ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর পৌনে সাতটা নাগাদ ইংরেজবাজার অঞ্চলের নেতাজি পুরবাজার এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। প্রথমে স্থানীয় মানুষ ভেবেছিলেন, বোমা ফেটেছে।

পরে জানা যায়, বাজারে বাজির গুদামে বিস্ফোরণ হয়েছে। দাউ দাউ করে আগুন জ¦লতে থাকে সেখানে। এর আগে এগরা ও বজবজে একইভাবে বাজির কারখানায় বিস্ফোরণ হয়। দুই জায়গাতেই বহু মানুষের মৃত্যু হয়েছে। দুই জায়গাতেই দেখা গেছে, বেআইনিভাবে বাজির কারখানাগুলো চলছিল। বজবজের ঘটনার পর পুলিশ প্রায় ৩৭ হাজার কেজি বাজি উদ্ধার করেছে বলে দাবি। এদিকে, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের জের এসে পড়েছে রাজনীতিতেও।

শাসক ও বিরোধী দুই পক্ষই বিতর্কে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। গত সোমবার মন্ত্রীসভার বৈঠকে সেই কমিটি তৈরি হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ওই কমিটিতে রাখা হয়েছে। দুই মাসের মধ্যে বাজি নিয়ে রাজ্যের পরিস্থিতির রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের। বাজি নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে ওই কমিটিকে।