সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ ও দুজন বেসরকারি গার্ড রয়েছে। মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। পুলিশ কর্মকর্তা ইরফান খানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আফগানিস্তান সীমান্তের হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তানি তেল ও গ্যাস কোম্পানিতে ৫০ জন জঙ্গি হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি।

এ ছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।