সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঝড়ে স্কুলের ছাঁদ ধসে থাইল্যান্ডে ৭ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ফিচিট প্রদেশে প্রচন্ড ঝড়ের সময় একটি স্কুলের ক্রীড়া অঙ্গনের ভবন ধসে সাত শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরো ২৫ জন আহত হয়েছে। গত সন্ধ্যায় ঝড়টি আঘাত হানে। দেশটির নিম্ন উত্তর প্রদেশের স্যাম এনগাম জেলার কিছু অংশেও প্রবল বৃষ্টিসহ ঝড়টি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০-এর দিকে আঘাত হানে। বান নোয়েন পো নামের স্কুলটির ভলিবল কোর্ট, ফুটসাল কোর্ট এবং অন্যান্য ক্রীড়া সুবিধার ওপর ধাতব ছাদসহ অন্যান্য জিনিস ঝড়ের সময় ভেঙে পড়ে। ওই সময় স্কুলের শিক্ষার্থীরা সেখানে খেলছিল। ছাদের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হয় এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন ছয় বছর বয়সী এক শিশুও মারা যায়। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫-এ। ঝড় কমে গেলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান তদারকি করতে স্কুলে ছুটে যায়। ঝড়ে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো জানা যায়নি। সূত্র : ব্যাংকক পোস্ট